• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

ভার্মি কম্পেস্ট সেপারেটর মেশিন বিতরণ

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

হিলি, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে| কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশবান্ধব জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ কার্যক্রমের আয়োজন করা হয়|
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান|
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, এমপি প্রতিনিধি ও রাজনীতিবিদ মোঃ সাহাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ|
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব হয়| আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার অংশ হিসেবে কৃষকদের মাঝে এ ধরনের মেশিন বিতরণ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
এসময় উপকারভোগী কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়| কৃষকরা সরকারের এ উদ্যোগ জানিয়ে ভবিষ্যতেও কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান|
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি প্রতিনিধি
দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category