• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

অপহরণের ৬ দিন পর খাল থেকে উদ্ধার পাঞ্জাবি গায়িকার মরদেহ

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

অপহরণের ছয় দিন পর একটি খাল থেকে পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৯ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুতে শোক নেমে এসেছে পাঞ্জাবজুড়ে।

পুলিশ জানায়, গত ১৩ মে রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। রাত সাড়ে ৮টার দিকে নিজের গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। এরপর থেকেই পরিবার তার অপহরণের আশঙ্কা করে।

এ ঘটনায় গায়িকার ভাই জোটিন্দর সিং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, সুখবিন্দর সিং ওরফে সুখা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইন্দরকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন।

পরিবারের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে ইন্দর ও সুখবিন্দরের পরিচয় হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে একসময় ইন্দর জানতে পারেন, সুখবিন্দর আগে থেকেই বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসেন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

পরিবারের অভিযোগ, এরপর থেকেই সুখবিন্দর বিভিন্নভাবে তাকে হুমকি দিতে শুরু করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সম্ভবত কানাডা থেকে নেপাল হয়ে ভারতে এসেছিলেন। তদন্তকারীদের ধারণা, ইন্দরকে হত্যার উদ্দেশ্যেই তিনি পাঞ্জাবে ফেরেন।

পুলিশের ধারণা, ১৩ মে রাতে ইন্দরকে অপহরণের পর হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়। ঘটনার পর অভিযুক্ত একই পথে কানাডায় পালিয়ে যান।

মঙ্গলবার ভোরে লুধিয়ানার নীলো খাল থেকে ইন্দরের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

গায়িকা হওয়ার পাশাপাশি ইন্দর কৌর একজন মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচারের দাবি তুলেছেন অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

ঘটনার তদন্ত করছে পাঞ্জাব পুলিশ। অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে একাধিক ধারায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category