• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

বিশ্বকাপ সম্প্রচারে ২০০ কোটি টাকা ব্যয় সত্ত্বে তৎপর সরকার

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ক্রীড়া ডেস্ক

আসন্ন ফিফা ২০২৬ বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে চলমান অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেছে সরকার।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং বিটিভির মহাপরিচালক মো. মাহমুবুল আলম। বাংলাদেশের জন্য বিশ্বকাপ সম্প্রচারের স্বত্বধারী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবুকের সঙ্গে যৌথভাবে কাজ করে সম্প্রচার জটিলতা নিরসনে বাফুফে ও বিটিভিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সংবাদমাধ্যমকে এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন তাবিথ আউয়াল। তিনি জানান, সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে, ‘আমাকে আলোচনার জন্য ডাকা হয়েছিল। বাফুফে সভাপতি হিসেবে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং বিটিভিকে সহায়তা করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, যাতে তারা ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে গিয়ে অতিরিক্ত ব্যয়ের মুখে না পড়ে। তাদের অনুরোধ এবং বিটিভির পরামর্শ অনুযায়ী আমি একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।’

সংবাদমাধ্যমটির তথ্যমতে, সম্প্রচার স্বত্বের জন্য স্প্রিংবুক বিটিভির কাছে ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা) দাবি করেছে। এর সঙ্গে প্রযোজ্য কর, অগ্রিম আয়কর ও ভ্যাট অন্তর্ভুক্ত নয়। তবে ভ্যাট ও কর যুক্ত হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে বিটিভি কিংবা বাংলাদেশের অন্য কোনো সম্প্রচারমাধ্যম এই চুক্তিতে সম্মত হয়নি।

আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অংশ নেবে ৪৮টি দল। টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা ১০৪।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category