• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

নরসিংদীতে চিংড়িতে জেলি পুশ; ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি পুশ করায় এক পাইকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ছয়টার দিকে নরসিংদী শহরের পাইকারি মাছ বাজার বৌয়াকুড় এমপি মার্কেট  একটি মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবসায়ী পরিমল দাসকে এই অর্থদণ্ড দেয়া হয়।

তিনি জানান, পাইকারি আড়তে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি প্রবেশ করানোর দায়ে মাছের একজন পাইকারী ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা জেলি মিশ্রিত প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

আরও জানা যায়, গত ১৩ মে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে যে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল তিনি অর্থদণ্ড পাওয়া এই পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই মাছ কিনেছিলেন বলে জানান নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। জেলা প্রশাসনের নির্দেশে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রসিকিউশন দিয়ে সদর উপজেলা মৎস্য অফিসার সহযোগিতা করেন।

ইউনি/শাহোরা /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category