• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইউনাইটেড ডেস্ক / ৩১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে কারখানাটিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি মিরপুর থেকে বিশেষায়িত হ্যাজম্যাট টেন্ডারও যুক্ত হয়। একই সঙ্গে অগ্নিনির্বাপণ কার্যক্রমে পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগ দেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পাওয়ার এক মিনিটের মধ্যে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পর্যায়ক্রমে বিভিন্ন স্টেশন থেকে আরো ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।

উল্লেখ্য, আগুন লাগার পর ফায়ার সার্ভিস প্রথমে এসেনসিয়াল ড্রাগসের স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছিল। পরে সংশোধনী দিয়ে প্রতিষ্ঠানটির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বলে নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category