• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ ২০টি ইউনিট

ইউনাইটেড ডেস্ক / ৩৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় লাগা আগুন লেগেছে। নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বিবেচনায় গাজীপুর, ঢাকা ও আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category