• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

যশোরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি: / ৪৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যশোর সদরের চান্দুটিয়ার করিমন চুরির সন্দেহে স্থানীয়রা মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মনিরুজ্জামান নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এছাড়া বিল্লাল নামে আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানান এলাকাবাসি ।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টার দিকে চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালানোর অভিযোগে তিনজনকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল পানিতে পড়ে যান।

পরে মিজানুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে বলে জানা গেছে । তবে বিল্লালের এখনো সন্ধান মেলেনি।

খবর পেয়ে যশোর সদরের সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম ঘটনা গিয়ে সাংবাদিকদের জানান, আমরা গিয়ে মরদেহ পাই। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category