• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

শার্শায় পুলিশের চলমান অভিযানে আরোও আটক ২

যশোর প্রতিনিধি: / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যশোরের শার্শায় পুলিশের চলমান অভিযানে নাশকতা মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশ আটক করেছে। বুধবার রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শার বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে আমিনুর রহমান (৪১) ও ডিহি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মহিন ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দিকে বুধবার রাতে বাগাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আমিনুর রহমানকে আটক করা হয়। একই দিন রাতে দিকে গোপীনাথপুর গ্রামের একটি দোকানের সামনে থেকে মহিন ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২ মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আমিনুর রহমান বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

শার্শা থানা পুলিশ জানায়, আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে (৮ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category