• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত

যশোর (শার্শা) প্রতিনিধি / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ বগুড়ার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সুত্র জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে পিকআপ ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে মসজিদের সামনে পৌঁছালে চালক পিকআপ ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির পিকআপ ভ্যানটি রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষের শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি হেফাজতে নিয়েছে। স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category