• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

শার্শায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

যশোর প্রতিনিধি: / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যশোরের শার্শায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় শার্শা সদরের চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ‍শিশু উক্ত গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মৃত্যুবরন করে।

পরিবারের সদস্যরা তাকে একটি কাঠের সাহায্যে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category