• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: প্রতিবাদে অটোচালকদের সড়ক অবরোধ

ইউনাইটেড ডেস্ক / ২১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছেন অটোচালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামীসহ সাধান মানুষ। একই সঙ্গে পুণরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন তারা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।

অটোচালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সড়কে অভিযানের নামে অটোচালকদের হয়রানি বন্ধ করা। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করা।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে অটোশূন্য অবস্থায় রয়েছে। চালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানলে রাস্তা ছাড়বেন না বলেও ঘোষণা দেন।

অটোচালক সাইফুল ইসলাম বলেন, রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছে। যারা অটো চালিয়ে জীবন জীবিকা চালায়।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটো প্রায় চলছেই না।

সকাল থেকেই শত শত অটোচালক প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে রাস্তায় অবস্থান নেয়। এ সময় দুপাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category