• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

যশোর (শর্শা) প্রতিনিধি: / ২৪ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৩৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক।

আটক মাদক কারবারিরা হলেন, শার্শার রাড়ীপুকুর স্কুলপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ হোসেন (২৮), রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে কামরুল হাসান (৩৩) ও নুর মিয়ার ছেলে মিলন হোসেন (৪২)।

পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে শার্শা থানার এসআই চঞ্চল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে কায়বা এলাকার রাড়ীপুকুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে সোহাগ হোসেনকে আটক করা হয়।

পুলিশের দাবি, এ সময় তার হেফাজত থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে জব্দ করা ইয়াবাসহ তাকে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।

অপর এক অভিযান শনিবার (৩ অক্টোবর) রাত ৮টায়। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার টেংরা গ্রামের মাকলার বিল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার রাস্তার মোড়ের পশ্চিম পাশ থেকে কামরুল হাসান ও মিলন হোসেনকে আটক করা হয়।

পুলিশের দাবি, কামরুল হাসানের হেফাজত থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পরে জব্দ করা ইয়াবাসহ আটক দুজনকে থানায় নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা হয়েছে। আটক ব্যক্তিদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category