• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন তিতুমীরে ছাত্রদল নেতার উদ্যোগে সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ‎বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী শিশুখাদ্যে জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শারদীয় দুর্গাপূজা আগামীকাল রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার তিতুমীরে শিবিরের নবীনবরণের আগে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা, ছাত্রদল-শিবির উত্তেজনা টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

যশোরে মহিলালীগ নেত্রীসহ আটক ৩

যশোর প্রতিনিধি: / ৪৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যশোরের জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার  তিনটি পৃথক নাশকতার মামলা তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সরে যান। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়।

ওই মামলার তদন্তে ফেরদৌসী বেগম সুন্দরীর নাম আসে বলে পুলিশ জানিয়েছে। তিনি যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার বাসিন্দা এবং জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অন্যদিকে কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপশহর বি-ব্লক বাজার এলাকা থেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সাবেক ইউপি সদস্য সেলিম ইকবালকে আটক করা হয়। তিনি উপশহর সি-ব্লকের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলীর রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সেলিম ইকবালকে আসামি করা হয়।

এ ছাড়া কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে আওয়ামী লীগ কর্মী রবিউল ইসলাম খানকে (৬০) আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত নওশের আলী খানের ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ৬ জুন রাতে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে রবিউল ইসলামের নাম আসে। পরে তিনজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category