• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউনাইটেড ডেস্ক / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। কঠোর নিরাপত্তার মধ্যে সভাস্থলকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। মাঠে থাকবে দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

সড়কপথে ফেনী যাবেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

পরে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, বাঁধ প্রকল্পের মধ্য দিয়ে বন্যার দীর্ঘদিনের দুঃখ ঘুচবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category