• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

এআইয়ের ব্যবহার পরিমিত হওয়া দরকার : রাষ্ট্রপতি

ইউনাইটেড ডেস্ক / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এআইয়ের ব্যবহার যেন নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে না হয়, সে বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তাই এআইয়ের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজন, যাতে মানুষের সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষাব্যবস্থার বিকেন্দ্রীকরণ এবং জাতীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় কুয়েটের উপাচার্য আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category