• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: শাহে আলম

ইউনাইটেড ডেস্ক / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রংপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন, কেউ এই সুবিধা থেকে বাদ যাবে না। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

এছাড়া ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?’

তিনি বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

এসময় রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category