বিএনপির সুন্দর সুন্দর কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন তিনি।
বিরোধীদলের এমপিরা নিজ নির্বাচনি এলাকায় কর্মী লেলিয়ে দিয়ে সারের সংকট সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন মীর শাহে আলম।
জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের পৈত্রীক বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশন ও কবরস্থানের অবকাঠামো সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
এদিকে, রংপুর জেলা পরিষদকে তা বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।