• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতার বিকল্প নেই

ইউনাইটেড ডেস্ক / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘প্রতি বছর দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় তিন লাখ মানুষের মৃত্যু হয়। হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।’

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সচেতনতামূলক র‍্যালিতে অংশ নিয়ে এসব বিষয়ে আলোকপাত করেন মন্ত্রী।

কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘ডোন্ট মিস আ বিট’। স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও কার্ডিয়াক সোসাইটির আয়োজনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীরা।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। আর হৃদরোগীদের চিকিৎসায় নানা রকম উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category