• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিবগঞ্জে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা সমায়  মিনিটের দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর-ধোপপুকুরগামী পাকা সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার তেথুলিয়া পীরগাছা এলাকার মৃত জামিরুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান ওরফে জনি (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জের গোয়াপুর থানার বাজারপাড়া এলাকার মৃত বাবর আলীর ছেলে মো. হুমায়ুন কবির (৪৫)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে কমলা রঙের ১৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category