• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন তিতুমীরে ছাত্রদল নেতার উদ্যোগে সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ‎বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী শিশুখাদ্যে জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শারদীয় দুর্গাপূজা আগামীকাল রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার তিতুমীরে শিবিরের নবীনবরণের আগে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা, ছাত্রদল-শিবির উত্তেজনা টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

কুমিল্লায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

কুমিল্লা-য় পুকুরের পানিতে ডুবে সাফুয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকালে বুড়িচং উপজেলা-র ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাফুয়ান ওই গ্রামের ফয়সাল আহাম্মাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।

সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কংশনগর বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ী আলা উদ্দিন ভূইয়া জানান, এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category