• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

লেবাননে নিহত ফরিদপুরের দিপালীর দাফন সম্পন্ন

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোল্লার ডাঙ্গি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন জানান, দিপালী আক্তার চর শালেপুর গ্রামের মুকা শেখের মেয়ে। জীবিকার সন্ধানে তিনি লেবাননে গিয়েছিলেন।

গত ৮ এপ্রিল বৈরুতে বোমা বিস্ফোরণে দিপালী নিহত হন। প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। শুক্রবার সকালে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দিপালীর পরিবারের প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category