• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি / ২৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায় তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল দশটা থেকে মনিপুরী লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম, মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেমসহ মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধিগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category