• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর বিএনপি সরকারের ক্ষমতা মানে গ্যাস-বিদ্যুৎের সংকট: রুমিন ফারহানা মহাখালী ও ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মিরাজের স্পিন যাদু হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের জাবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতাসহ ৬দফা তদন্ত চেয়ে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ তদন্তের মুখে ডাব্লিউএইচওর প্রধানের পদ ছাড়লেন পুতুল

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪২

ইউনাইটেড ডেস্ক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩২ জনকে, লালবাগ বিভাগ ৩৬ জনকে, ওয়ারী বিভাগ ৫০ জনকে, মতিঝিল বিভাগ ৫৬ জনকে, তেজগাঁও বিভাগ ৫৯ জনকে, মিরপুর বিভাগ ১৩৩ জনকে, গুলশান বিভাগ ২৩ জনকে এবং উত্তরা বিভাগ ৫০ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে ১টি দেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category