• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

অপরিবর্তিত দামে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ

বাণিজ্য ডেস্ক / ৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

অপরিবর্তিত দামে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরজুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে’র প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্য সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category