• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২

ইউনাইটেড ডেস্ক / ৪৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে  ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে  ১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, ২টি চাকু, ৯টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category