• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বিএনপি আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি / ৩ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিএনপি আত্মসমর্পণ করার দল না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, যারা দুঃস্বপ্ন দেখছেন বিএনপিকে একটু নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে তাদের জানার জন্য বলি, বিএনপির শেকড় হচ্ছে এই জনগণের মাঝে। বিএনপিকে চোখ রাঙানি দেয়ার চেষ্টা করেন, তাদের জন্য বলি-গণতন্ত্রের ভাষায় কথা বলুন। শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেন নাই।

আজ শনিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি। বিএনপি হলো জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তিনি বলেন, জনগণই আবার পুনরায় যাকে রায় দিবে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। কারণ জনগণ কিন্তু সবাই সজাগ এবং জনগণ জানে জনদুর্ভোগের কীভাবে প্রতিরোধ করতে হয়। বিএনপি জনগণকে সাথে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, বিএনপির সিনিয়ার সভাপতি শাহীনুর ইসলাম শাজীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category