• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

কোস্টগার্ড-নৌবাহিনীর যৌথ অভিযানে প্রাণে বাঁচলেন ২৮ জেলে

সুন্দরবন প্রতিনিধি: / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ‘এফবি মায়ের দোয়া’ ও ‘এফবি আল-আমীন’ নামের দুটি ফিশিং ট্রলারসহ ২৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার হওয়া ট্রলার ও জেলেদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর কোস্টগার্ড স্টেশনে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সোমবার রাত আটটার দিকে দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণ গভীর সমুদ্র থেকে ১২জেলেসহ ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি উদ্ধার করে কোস্টগার্ড। একই সময়ে নৌবাহিনীর ‘বিএনএস কপোতাক্ষ’ জাহাজ ১৬ জন জেলেসহ ইঞ্জিন বিকল হওয়া ‘এফবি আল-আমীন’ ট্রলারটিকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

মঙ্গলবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড জানায়, রোববার রাতে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি মাছ ধরার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। ভাসতে ভাসতে একদিন পর নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা তাদের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে ট্রলারমালিক কালাম খাঁ কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ডের দুবলা স্টেশনের সদস্যরা বিকেলে ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেন।

কোস্টগার্ড সূত্র আরো জানায়, একইভাবে নৌবাহিনীর সদস্যরা ‘এফবি আল-আমীন’ ট্রলারটিকে সমুদ্রে ভাসতে দেখেন। পরে ট্রলারে থাকা ১৬ জেলেকেও জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের দুবলা স্টেশনের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে সুস্থ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category