• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীয়া কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য: আনু মোহাম্মদ

হিলি দিনাজপুর প্রতিনিধি / ১০৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডির দুই দশক। ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী আন্দোলনে তৎকালীন বিডিআরের গুলিতে তিনজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। নিহতদের স্মরণে দিনটি শোক দিবস হিসেবে পালন করছেন ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় ফুলবাড়ীবাসী দোকানপাট বন্ধ রেখে ফুলবাড়ীবাসীর ব্যানারে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে লাঠি মিছিল ও শোক মিছিল বের করে। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুরতুজা সরকার মানিক।

এদিকে সকাল ১০টায় তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক আনু মোহাম্মদসহ ফুলবাড়ীর নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য একটি বিশ্বাসঘাতকতা ও অত্যন্ত দায়িত্বহীন বক্তব্য।

তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে ফুলবাড়ীতে গণঅভ্যুত্থান হয়েছিল। আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার জনগণের সঙ্গে একটি চুক্তি করেছিল। জনগণের সঙ্গে করা ওই চুক্তির ঐতিহাসিক মূল্য অসীম। বিভিন্ন সময়ে এশিয়া এনার্জি ও তাদের সহযোগীদের কারণে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

আনু মোহাম্মদ আরও বলেন, খালেদা জিয়ার পুত্র যখন প্রধানমন্ত্রী, তখন আবারও সেই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গের পানি, সম্পদ, আবাদি জমি ও জনবসতি ধ্বংস করে কয়লা উত্তোলনের দিকে নজর দেওয়া অত্যন্ত হতাশাজনক। তাদের দৃষ্টিতে ফুলবাড়ী যেন শুধু কয়লার জায়গা; এখানকার মানুষ, কৃষিজমি, পানি ও পরিবেশের কোনো মূল্য নেই।

অন্যদিকে, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফুলবাড়ীবাসীর পক্ষে খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category