• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ৪ জনের ১০ দিনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নোয়াখালীর সুধারাম থানার পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুধারাম থানাধীন সোনাপুর বাস টার্মিনাল ও পতাপপুর এলাকায় অভিযান করে ডিবি পুলিশের একটি দল।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. সুনাম (৫২), আক্তার হোসেন (৫২), আহসান হাবীব (৬৪) ও মো. ছবির (৫৪) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরে গ্রেপ্তার চারজনকে নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের সংক্ষিপ্ত বিচার শেষে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি কামরুল হাসান বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্টতার বিরুদ্ধে নিয়মিত অভিযান করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category