• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

খাগড়াছড়িতে বজ্রপাতে তিনজনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: / ৬৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের মধ্যে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

২২ আগস্ট (শনিবার) রাত ৮টার দিকে জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পুনর্বাসন এলাকায় বজ্রপাতে উচিংমং মারমা (৫৫) ও তার স্ত্রী হ্লাপাই মারমা (৫২) মারা যান।

স্বজনদের বরাতে স্থানীয় কারবারি নয়ন কুমার ত্রিপুরা জানান, সন্ধ্যা থেকেই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। কাজ শেষে রাতে উচিংমং মারমা ও তার স্ত্রী হ্লাপাই মারমা একটি ঝিরিতে গোসল করতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, একই দিন সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঙ্গল শোভা চাকমা বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category