ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার আওতাধীন উপজেলা শাখাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল প্রশিক্ষণ ও লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র জমিয়তের সভাপতি কাওছার আহমদ এবং সঞ্চালনা করেন সংগঠনের প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহসভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ,সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ, শফিউল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, সমাজসেবা সম্পাদক শাহাদত হুসাইন প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দলীয় নেতা-কর্মীদের দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন। আগামীতে এমন অনুষ্ঠান অব্যাহত রাখার জরুরী।