• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংঘর্ষের জেরে নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ইউনাইটেড ডেস্ক / ১৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একইসঙ্গে, শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অতি শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ওই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হামলার বিষয়ে জানতে চাইলে সদ্য বিলুপ্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, বহিরাগতদের সাথে নোবিপ্রবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ছাত্রদলের যে কোন এক নেতা বহিরাগত কিছু লোক নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। ব্যক্তিগত বিরোধ থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গত সোমবার দিবাগত রাত থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ২টার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবদুল মালেক উকিল হল ও মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের একাধিক জায়গায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের অন্তত ৫জন জন আহত হয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category