• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

নতুন কমিটিকে ঘিরে তিতুমীর কলেজ ছাত্রদল নেতাদের নানামুখী কার্যক্রম

তিতুমীর কলেজ প্রতিনিধি / ৩৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
{"data":{"source_platform":"mobile_2","pictureId":"e5473bcd0f8d439bba701f65ca454b2a","appversion":"9.6.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":[],"effect_type":"tool","effect_id":"tool"},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[],"capability_key":[]}"}

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে পদপ্রত্যাশী নেতাদের তৎপরতা বেড়েছে। নতুন কমিটিতে স্থান পেতে বিলুপ্ত কমিটির সাবেক নেতাদের অনেকে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, ক্যাম্পাসের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এসব কার্যক্রমকে ঘিরে ক্যাম্পাসে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

 

রোববার (১১ অক্টোবর) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের একাধিক সাবেক যুগ্ম আহ্বায়কের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মশা নিধনে সিটি করপোরেশনের সহযোগিতা চেয়ে আবেদন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফার্স্ট এইড বক্স প্রদান, সুপেয় পানির ব্যবস্থা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ উল্লেখ করে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর নতুন  কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের মধ্যে তৎপরতা বাড়তে থাকে। ইতোমধ্যে নতুন কমিটির জন্য ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রমও শেষ হয়েছে বলে জানা গেছে।

 

কমিটি বিলুপ্তির পর থেকেই নতুন নেতৃত্বে জায়গা করে নিতে সাবেক কমিটির একাধিক নেতা নিজেদের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, সুপেয় পানির ব্যবস্থা ও মশাবাহিত রোগ প্রতিরোধের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছেন তারা।

 

শহীদ ওয়াসিম চত্বর পরিষ্কার করে বৃক্ষরোপণ রিমু হোসেনের

ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবুজায়নের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিমু হোসেন। দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় থাকা শহীদ ওয়াসিম চত্বর পরিষ্কার করার উদ্যোগ নেন তিনি। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সেখানে গাছও রোপণ করা হয়।

 

মশা নিধনে সিটি করপোরেশনের সহযোগিতা চাইলেন হাসান উল্লাহ মির্জা

সরকারি তিতুমীর কলেজ ও কলেজের হোস্টেল এলাকায় মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে লিখিত আবেদন করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান উল্লাহ মির্জা।

কলেজ ও আবাসিক হোস্টেলে মশার বিস্তার শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এমন উদ্বেগ থেকে মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

 

স্বাস্থ্যকেন্দ্রে ফার্স্ট এইড বক্স দিলেন শহিদুল ইসলাম

শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে সরকারি তিতুমীর কলেজের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফার্স্ট এইড বক্স প্রদান করেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।

ক্যাম্পাসে অবস্থানকালে হঠাৎ অসুস্থতা, ছোটখাটো কাটা-ছেঁড়া কিংবা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে ফার্স্ট এইড বক্স কাজে আসতে পারে। শিক্ষার্থীদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবার প্রয়োজন বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সুপেয় পানির ব্যবস্থা করতে ফিল্টার স্থাপন মোশাররফ হোসেন রাব্বির

ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে পানির ফিল্টার স্থাপন করেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন রাব্বি।

ক্যাম্পাসে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা না থাকায় অনেক সময় শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে ফিল্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ রিয়াজুল ইসলাম রিয়াজের

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ।

লিফলেটের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়

 

নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের এমন ধারাবাহিক কার্যক্রম ক্যাম্পাসে আলোচনার জন্ম দিয়েছে। পদপ্রত্যাশীরা নিজেদের উদ্যোগে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category