• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার

হিলি ( দিনাজপুর) প্রতিনিধি. / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। উজান থেকে নদীর স্রোতের সঙ্গে ভেসে এসে মরদেহটি নদীর একটি বাঁকে আটকা পড়ে। শিশুটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর হলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category