• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে ‎কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২টায় মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত মো. রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র। সে মাসকান্দা হাই স্কুল রোড দক্ষিণ পাড়া এলাকার মোবারক হোসেন ভুট্টর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করেছিল, এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রাব্বী দৌড়ে দোকানের ভিতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানের ভিতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পাসপোর্ট অফিস ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category