• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর বিএনপি সরকারের ক্ষমতা মানে গ্যাস-বিদ্যুৎের সংকট: রুমিন ফারহানা মহাখালী ও ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মিরাজের স্পিন যাদু হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের জাবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতাসহ ৬দফা তদন্ত চেয়ে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ তদন্তের মুখে ডাব্লিউএইচওর প্রধানের পদ ছাড়লেন পুতুল

আন্তর্জাতিক যুব দিবসে উপলক্ষে জামায়াতের যুব-র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে পৌর পার্কের বড় ইন্দারা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল আলীম।

সমাবেশে বক্তারা দেশের উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যুবসমাজকে নৈতিকতা, শিক্ষা ও দেশ গঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category