নীলফামারীর কিশোরগঞ্জে চারালকাটা নদী থেকে মজিদুল ইসলাম ওরফে তালিবুল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন হোটের বয় ছিলেন।
বৃহস্পতিবার সকালে স্থানীয় নিতাই ইউনিয়ন দিয়ে প্রবাহিত নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তালিবুল একই ইউনিয়নের কাচারীপাড়া এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে পড়নের লুঙ্গি, শার্ট, টর্চ লাইট ও গুলের কৌটা নদীর তীরে রেখে চারালকাটা ব্রীজের নিচে গোসলে নামেন তালিবুল। বৃহস্পতিবার সকালে জেলেরা ওই নদীতে মাছ ধরতে গেলে নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) লুৎফর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটি অস্বাভাবিক মৃত্যু, ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত বেলতলি বাজারের বিভিন্ন রেস্তোরায় শ্রমিক হিসেবে কাজ করতেন তালিবুল।