• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিএনসিসি-নীলফামারী সরকারী কলেজ প্লাটুনের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারী কলেজ প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা মুলক র‌্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে কলেজ চত্বরে প্রধান অতিথি থেকে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান। এসময় কলেজ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে ফিরে শেষ হয়। জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা এতে অংশ নেন।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মনিরা জেসমিন, বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক, সামরিক স্টাফ কর্পোরাল মোহাম্মদ মাজেদুল ইসলাম ও কর্পোরাল মো. মেহেদী হাসান এ সময় উপস্থিত ছিলেন। এরআগে সকালে একাডেমিক ভবনের সামনে দশটি ঔষধী গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি করে গাছের চারা রোপণের আহবান জানান।

মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর পৃষ্ঠপোষকতায় এবং নীলফামারী সরকারী কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়।

বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক জানান, সারাদেশের কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতেও আজ এই কর্মসুচি পালন করা হয়। কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহিৃত করে জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় কর্মসুচির অংশ হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category