• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সার্বিক পরিস্থিতি বিপজ্জনক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে সৃষ্ট ‘বোমা আতঙ্ক’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তা কোনোভাবেই বিপজ্জনক নয়। তবে আগস্ট মাস ঘিরে একটি বিশেষ গোষ্ঠীর তৎপরতা থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সর্বশেষ উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো বিস্ফোরক ছিল না বলেও উল্ল্যেখ করেন তিনি।

রবিবার (২ আগস্ট) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শনিবার যেসব পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোনো বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত জননিরাপত্তার স্বার্থে কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা মেনে সেগুলো পরীক্ষা করে থাকে।

তিনি আরো বলেন, আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনাগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বাহিনী।

গত ৫-৬ মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনুপাতিক হারে ও তুলনামূলক বিচারে দেশে বর্তমানে এ ধরনের অপরাধ বা নাশকতার পরিমাণ অনেকটাই কম। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।
নাশকতার যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ হিসেবে মন্ত্রী বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী- যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, চলতি আগস্ট মাসে তাদের কিছু রাজনৈতিক কার্যক্রম ও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এ কারণেই মূলত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category