• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

৩৬ জুলাই সরকার পতনের আন্দোলন শুরু হবে

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

৩৬জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হলে সরকার পতনের আন্দোলন শুরু করার হুশিয়ারী দিয়েছেন জামায়াতের নেতারা।

শনিবার (১আগষ্ট) বিকালে জুলাই সনদ ও গণভোট কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তারা এ হুশিয়ারি দেন।

তারা বলেন, ৩৬জুলাইয়ে অসংখ্য শহীদের তাজা রক্তের বিনিময়ে, অসংখ্য আহতদের বিনিময়ে আপনারা (বিএনপি) আজ ক্ষমতায় বসে আছেন। এ ৩৬জুলাই পার হওয়ার আগেই আপনারা জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিবেন, আর না হয় ৩৬জুলাই সরকার পতনের আন্দোলন শুরু হবে।

তারা আরো বলেন, বাংলাদেশের জনগনে মাঠে নামলে আর পিছাতে জানে না। হাসিনা বলেছেন আমি পালাই না, কিন্তু তিনি পালাতে বাধ্য হয়েছেন। ভাত রেঁধেছেন কিন্তু খাওয়ার সুযোগ হয় নি। তাই আপনাদেরও হুশিয়ারী দিয়ে বলছি জুলাই সদন বাস্তবায়ন করুন.

এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েব আমীর নজির আহমদ, সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, এড. মহসিন কবির স্বপন, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম, সেক্রেটারী হারুনুর রশিদ, শহর শিবির সভাপতি আবদুল আউয়াল হামদু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category