• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন তারা।

২ আগস্ট (রোববার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীগণ আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে প্রেরণ করা হবে। বিষয়টি সকলের অবগতির জন্য পাঠানো হলো বলে জানানো হয়েছে। ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে যোগদানের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category