• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

যানবাহনে হামলার আশঙ্কায় সতর্ক পুলিশ

ইউনাইটেড ডেস্ক / ১২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশ সদরদপ্তর দেশজুড়ে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়ে সতর্কতা জারি করেছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদরদপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে এই বিশেষ জরুরি বার্তা পাঠানো হয়।

শনিবার রাতে পুলিশ সদরদপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন জানান, এটি পুলিশ বাহিনীকে সজাগ ও সক্রিয় রাখার নিয়মিত সুরক্ষামূলক অংশ এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

দুষ্কৃতকারী বা উগ্রবাদী সংগঠনের সদস্যরা পুলিশের ব্যবহৃত পিকআপ, জিপ, বাসসহ যেকোনো সরকারি যানবাহনে হামলা চালাতে পারে— এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এই সতর্কতা দেওয়া হয়েছে।

জরুনি নির্দেশনায় বলা হয়, দায়িত্ব পালনকালে সাময়িকভাবে যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। কোনো অবস্থাতেই গাড়ি অরক্ষিত অবস্থায় ফেলে রাখা যাবে না।

দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এলাকাগুলোতে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

যেকোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category