• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: রিজভী

ইউনাইটেড ডেস্ক / ৪১ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী কীভাবে নির্ধারণ করা হবে, এ বিষয়ে এখনও দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১৯ জুলাই (রোববার) সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিতে এসে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে, দল এবং আমাদের যে সর্বোচ্চ নীতিনির্ধারণী যে ফোরাম আছে, তারা বসে পরবর্তীতে এ বিষয়ে জানাবেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই দলের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,বিএনপি সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category