জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দেশের প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২৩তম রাষ্ট্রপতিকে এই শুভেচ্ছা জানায় ন্যাপ। এতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া রাষ্ট্রপতির সার্বিক সফলতা ও সুস্থাস্থ্য কামনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের অভিভাবক হিসাবে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, পতাকা-মানিচত্র রক্ষা নতুন রাষ্ট্রপতি তার সর্বোচ্চ যোগ্যতা কাজে লাগাবেন আশাবাদ প্রকাশ করছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ন্যায় ভিত্তি রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে জনগনের প্রত্যাশা পুরুণ করবেন বলে আশা রাখি।