• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ২৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ৮টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টায় আদমজী ইপিজেডের অভ্যন্তরে অনন্ত এ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি জানান, ফায়ার সার্ভিস প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, ‍“তদন্তের পর সব ধরণের ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত জানা যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category