• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ফাইনালে ঢাকা মাতাবেন সঞ্জয় দেব

বিনোদন ডেস্ক / ১৬২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ছাব্বিশের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করবেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের দিন (১৯ জুলাই) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত ফ্যান ফেস্ট ২.০-এর সমাপনী আয়োজনের মঞ্চে উঠবেন এই তারকা।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালকে ঘিরে আয়োজন করা হয়েছে ৬ দিনব্যাপী ফ্যান ফেস্ট ২.০। এর আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বড়পর্দায় সরাসরি খেলা দেখার পাশাপাশি রয়েছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।

প্রথম সেমিফাইনালের দিনে উদ্বোধন হয় ফ্যান ফেস্টের। প্রথম দিনের মঞ্চে ছিলেন ফিরোজ জং ও ডিজে সুমন। দ্বিতীয় সেমিফাইনালের দিনে পারফর্ম করবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিবেশনা করবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। ১৭ জুলাই মঞ্চ মাতাবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই থাকছেন ডিজে সানী। আর ফাইনালের দিন (১৯ জুলাই) বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন সঞ্জয় দেব। তার সঙ্গে থাকবেন ডিজে জুডু।

অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিট টুমরো-তে এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের প্রতিদিনের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকা। আর বিশ্বকাপ ফাইনালের দিনের টিকিটের মূল্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। মাত্র তিন বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে হাতেখড়ি হয় তার। ১১ বছর বয়সে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন।

তার প্রযোজনায় গান গেয়েছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ এবং জেফারসহ বহু জনপ্রিয় শিল্পী।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কানাডা পর্বে সঞ্জয় দেবের পরিবেশনা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়। তবে শুধু পারফরম্যান্সই নয়, নিজের পোশাকেও তিনি তুলে ধরেন বাংলাদেশের পরিচয়।

সেদিন তার মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছিল রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের নকশা। বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও পরিচয় তুলে ধরার এই উদ্যোগ দর্শক-ভক্তদের কাছেও ব্যাপক প্রশংসা কুড়ায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category