• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
আজকে

এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার শিক্ষার্থী

ইউনাইটেড ডেস্ক / ৩৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বোর্ড ছাড়া সারাদেশে আজ সপ্তম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, নির্ধারিত পরীক্ষায় অংশ না নিয়ে অনুপস্থিত ছিল ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী।

১৫ জুলাই (বুধবার) ৮টি সাধারণ বোর্ডে পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা ২য় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় মোট পরীক্ষার্থীর গড় অনুপস্থিতির হার ছিল ২.৬৭ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বার্তায় এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, আজ ৮টি বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছে ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। এসব বোর্ডে মোট ১২ হাজার ১০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সব মিলিয়ে অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ২.৬৯ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে (৩ হাজার ৪৫০ জন) এবং সবচেয়ে কম সিলেটে (১৯৯ জন)। এসব বোর্ডে মোট বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ১০ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৬০৬ জন অংশগ্রহণ করেছে। এই বোর্ডে অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৫৫ জন, যার হার ৭.০৯ শতাংশ। এ পরীক্ষায় ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ ও উচ্চতর হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশ নেয়। এই বোর্ডে ৩ হাজার ৮৬ জন অনুপস্থিত ছিল, যেখানে অনুপস্থিতির হার ৩.৬৬ শতাংশ। তবে কারিগরি বোর্ডে কোন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category