শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে শহরের উত্তর তেমুহনীতে এ কর্মসূচি পালন করে তারা।
এতে লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ, অক্সফোর্ড কলেজের পরীক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে ‘পরীক্ষামন্ত্রী’ আখ্যা দিয়ে বলেন, ‘আমাদের পরীক্ষামন্ত্রীর দরকার নেই। আমরা শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষামন্ত্রী চাই।মিলনকে পদত্যাগ করতে হবে।’