বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্পেন।
১০ জুলাই (শুক্রবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে স্পেন। ডেডলক ভাঙতে তাদের অপেক্ষা করে, ৩০ মিনিটে প্রথম গোল করে স্পেন। তবে ৪১তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে বড় ধরনের ধাক্কা খায় বেলজিয়াম। চোটের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গোলরক্ষক থিবো কোর্তোয়া। কোর্তোয়ার পরিবর্তে স্পেনের আক্রমণভাগকে আটকানোর কঠিন দায়িত্ব নিয়ে গোলপোস্টের নিচে বদলি হিসেবে নামেন তরুণ গোলরক্ষক সেনে ল্যামেন্স।
ম্যাচের ৮৮তম মিনিটে বেলজিয়ামের ডি-বক্সের ভেতর সৃষ্টি হওয়া জটলা থেকে বল পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। ফলে ২-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন স্পেন।
আগামী ১৪ জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম আবার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে তারা।