• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

ইউনাইটেড ডেস্ক / ২০১ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের আরও ৩০ মিনিট সব মিলিয়ে ১২০ মিনিটের ম্যারাথন লড়াইয়েও যখন ভাঙল না ডেডলক, তখন ম্যাচ গড়াল ভাগ্যের নির্মম লটারি পেনাল্টি শুটআউটে। আর সেই টাইব্রেকার ৩-৪ গোলে ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়াকে হারিয়ে মহাকাব্যিক জয় তুলে নিল সুইজারল্যান্ড। এই জয়ের সাথে সাথেই দীর্ঘ ৭২ বছরের জুজু কাটিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল দেশটি।

৮ জুলাই (বুধবার) এর আগে প্রথমার্ধে কলম্বিয়ার লাগাতার আক্রমণের পর দ্বিতীয়ার্ধেও দুই দলের ফুটবলারদের মধ্যে দেখা গেছে চরম সতর্কতার ছাপ। ম্যাচের ৭৫ মিনিট পার হওয়ার পরও কোনো দলই জাল খুঁজে পায়নি। অল্প কিছু বিচ্ছিন্ন মুহূর্ত ছাড়া পুরো ৯০ মিনিটের খেলাটি ছিল একেবারেই নিষ্প্রাণ ও নিরস এক লড়াই। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি যেন ফুটবলীয় ধৈর্যের এক চূড়ান্ত পরীক্ষা নিচ্ছিল। চলমান বিশ্বকাপের ‘রাউন্ড অব ১৬’ বা শেষ ষোলোর বাকি সব ম্যাচের ফয়সালা নির্ধারিত সময়ে হলেও, এবারই প্রথম এবং একমাত্র ম্যাচ হিসেবে কলম্বিয়া-সুইজারল্যান্ড দ্বৈরথটি অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও দুই দলের ফরোয়ার্ডদের ফিনিশিং দুর্বলতার কারণে গোলের দেখা মেলেনি। কলম্বিয়া বেশ কিছু আক্রমণ শানালেও ফাইনাল থার্ডে এসে সুইস ডিফেন্সের দেয়াল ভাঙতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত পেনাল্টি স্পট-কিকের স্নায়ুচাপ যারা ধরে রাখতে পেরেছে, সেই সুইজারল্যান্ডের ভাগ্যেই হেসেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। ল্যাটিন পরাশক্তি কলম্বিয়াকে বিদায় করে দিয়ে সুইজারল্যান্ড এখন চোখ রাখছে আর্জেন্টিনার ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category